বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৩০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট  বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে তাদের সদর দফতরে বিদায়ী সাক্ষাৎ করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।

সেনাবাহিনী প্রধান নৌ ও বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছলে বাহিনী প্রধানরা তাঁকে স্বাগত জানান। নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাক্ষাৎকালে বাহিনী প্রধানরা আজিজ আহমেদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন নতুন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।