শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

৬৯ বিচারককে পদোন্নতি

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ৬৯ জন বিচারককে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়। এসব বিচারককে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পাশাপাশি ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে এবং অতিরিক্ত জেলা জজরা দ্বিতীয় গ্রেডে বেতন-ভাতাদি পাবেন।

পদোন্নতি পাওয়া বিচারকদেরকে আগামী ২৭ জুন তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (বিচারক) বা দফতর প্রধান মনোনীত কর্মকর্তা বা তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।