শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়বে ইরান

অনলাইন ডেস্ক  সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ।

সোমবার তেহরানের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকেও অগ্রাধিকার দেওয়া হবে।’

এর প্রথম পদক্ষেপ হিসাবে সৌদি আরবের সঙ্গে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। খবর এএফপির।

ইসরাইলে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে, সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে।

রাইসি তার সরকারের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করে ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবকে যথা শিগগিরই সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে। সেদেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে।

এ সময় পরমাণু চুক্তি লঙ্ঘন করার জন্য আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার না করে ইরানের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।