শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সুইডেনের সরকার পতন

অনলাইন ডেস্ক  সুইডেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন। সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন।

সোমবার (২১ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টেফান লোফভেনকে এখন এক সপ্তাহের মধ্যে হয় পদত্যাগ করতে হবে অথবা আগাম নির্বাচন দিতে হবে।

নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনা ঘিরে ক্ষমতাসীন মধ্য-বামপন্থী সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। ডেমোক্র্যাট নেতা জিমি আকেসন পার্লামেন্টে বলেছেন, ক্ষমতাসীন সরকার দেশের জন্য ক্ষতিকর এবং ঐতিহাসিকভাবে দুর্বল। এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়।

২০১৮ সালে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর গ্রিন পার্টির সাথে আরও দুটি ছোট মধ্য-ডানপন্থী দল এবং লেফট পার্টির সমর্থন নিয়ে লোফভেন নড়বড়ে জোট গঠন করে সরকারে আসেন। তবে আবাসিক ভবনের ভাড়া হ্রাসের পরিকল্পনা ঘিরে যে সঙ্কট তৈরি হয়েছে; সেজন্য লেফট পার্টির নেতারা লোফভেনকে দায়ী করেছেন।