রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৬
শিরোনাম :
জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

সাভার থানায় চিত্রনায়িকা পরীমনি

ডেস্ক রিপোর্ট  ধর্ষণ ও হত্যাচেষ্টায় দায়ের করা মামলার প্রয়োজনে ঢাকার সাভার মডেল থানায় গেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার দুপুরে একটি সাদা প্রাইভেটকারে থানার ভেতরে প্রবেশ করেন পরীমনি। এর পর তিনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রয়োজনে পরীমনিকে সাভার মডেল থানায় আসতে হয়েছে।

পরীমনি আসার পর থেকে থানায় জনসাধারণ কিংবা সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমনি সাভার থানায় এসেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ঢাকা বোট ক্লাবে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও তুহিন সিদ্দিকী অমিকে পাঁচ দিনের রিমান্ডে থানায় আনা হয়।

উল্লেখ্য, গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমনি। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।