রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

ডেস্ক রিপোর্ট  ২০২১ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসির পরীক্ষা ২০২১ এর পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার প্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিতরা করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

আগামী ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

মহামারির কারণে গতবছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করেছিল সরকার।