বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৪৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়লো

ডেস্ক রিপোর্ট  মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বেড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সূত্র জানিয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।