বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঝালকাঠির কাঠালিয়ায় পোষা সাপের ছোবলে প্রাণ হারালো সাপুরে

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:ঝালকাঠিতে পোষা সাপের ছোবলে প্রাণ হারিয়েছে রুবেল হাওলাদার নামে এক যুবক। রবিবার সকালে জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে এঘটনা ঘটে। রুবেল একই এলাকার মো. হোসেন আলী হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক।

নিহত রুবেলের পরিবার ও স্থানীয়রা জানায়, সাপুরে রুবেল বিভিন্ন স্থান থেকে সাপ ধরে নিয়ে আসতো এবং অনেকগুলো সাপ একত্র করে অন্যত্র বিক্রি করতো। কয়েকদিন পূর্বে স্থানীয় এক বাড়ি থেকে বড় একটি জাতি সাপ ধরে এনে হাড়িতে রাখে রুবেল।

শনিবার রাতে ঘরে রাখা অন্যান্য পোষা ১৫টি সাপকে খাবার খাওয়ানোর পর নতুন ওই সাপটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করলে রুবেলের হাতের একাধিক স্থানে ছোবল দেয়। এতে রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে স্বজনরা তাকে পার্শ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওঝার কাছে নিয়ে যায়। রাতভর ঝাড়-ফুঁক দেওয়া সত্বেও তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

তারাবুনিয়ার সাবেক ইউপি মেম্বার এনামুল হক রেন্টু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। সাপ ধরে বিক্রি করেই বেকার যুবক রুবেল জীবিকার নির্বাহ করতো। দূর্ভাগ্য সেই সাপের কামড়েই ওর জীবনাবসান হল।