শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঝালকাঠিতে যৌতুকের দাবীতে নির্যাতন ,গৃহবধূর আত্মহত্যা !

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠিতে স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে সামসুন্নাহার কল্পনা (৩৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার করেছে। রোববার সকালে সদর উপজেলার সুগন্ধিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝালকাঠি থানায় নিহত কল্পনার ভাই ফারুক আহম্মেদ বাদি হয়ে তার স্বামী শাখাওয়াতসহ ৪ জনকে আসামী করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায় , ২০০২ সালে সুগন্ধিয়া গ্রামের বাসিন্দা বিআরটিসি বাস কাউন্টার কর্মচারী শাখাওয়াত হোসেন সাগরের সাথে উত্তর আশিয়ার গ্রামের ফজলুল করিম খানের মেয়ে সামসুন্নাহার কল্পনার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।

সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন চালায় স্বামী শাখাওয়াত। এমনকি কল্পনার নামে তাঁর বাবার দেওয়া বরিশাল শহরের একটি জমি নিজের নামে লিখে দিতে চাপ দেয় শাখাওয়াত। সাগর কল্পনা দম্পত্তির দুইটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে কল্পনার ছোট ভাই ফারুক আহম্মেদ জানায় , যৌতুক ও স্বামীর নির্যাতন সইতে না পেরে তাঁর বোন কল্পনা আত্মহত্যা করেছে। তার স্বামী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তার বোনের উপর নির্যাতন করত। যৌতুক না দিতে পেরে সে আত্মহত্যা করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় নিহতের ভাই নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে আসামী শাখাওয়াতসহ অন্যরা পলাতক রয়েছে।