বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

কুড়িগ্রামের চিলমারী বন্দর পর্যন্ত আন্ত:নগর ট্রেনের দাবিতে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: হাঁকাও ভাওয়াইয়া এক্সপ্রেস চিলমারী বন্দরে, কতই থাকিম মুই আন্ত:নগর ট্রেনের পথ চায়া, এমনি অসংখ্য স্লোগান সম্বলিত পোস্টার, ব্যানার হাতে কুড়িগ্রামের ঐতিহাসিক চিলমারী বন্দর থেকে আন্ত:নগর ট্রেনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর এই চার উপজেলার মানুষ ঢাকা-চিলমারী পর্যন্ত সরাসরি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধনে অংশ নেয়।

রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে চার উপজেলাবাসী মানববন্ধনে অংশ নিয়ে স্লোগান দেয় ‘উন্নয়নে গতি আনতে চিলমারী বন্দর পর্যন্ত আন্ত:নগর ট্রেন চাই। উলিপুর টু রাজীবপুর বঞ্চনা আর কত দূর। যদি বাহে উন্নয়ন চান, ভাওয়াইয়া এক্সপ্রেস চিলমারী বন্দরে দিয়া যাও রে……। মানববন্ধনে পোস্টার, ব্যানার হাতে নারী-পুরুষরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ, সাধারণ সম্পাদক রাকিব মুহাম্মদ, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার মোজাফ্ফর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, অর্থ সম্পাদক প্রণয় কৃষ্ণ রায়, চিলমারী উপজেলা কমিটির আহ্বায়ক গোলাম আযম সুমন প্রমুখ।

বক্তরা বলেন, গণকমিটিসহ কুড়িগ্রামবাসী দীর্ঘদিন থেকে ঢাকা-চিলমারী আন্ত:নগর ট্রেনের দাবিতে আন্দোলন সংগ্রাম করছে। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ১০ সেপ্টেম্বর কুড়িগ্রাম-ঢাকা রেলপথে একটি আন্ত:নগর ট্রেন উদ্বোধন করবেন।

বক্তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে আন্ত:নগর ট্রেনটি চিলমারী বন্দর পর্যন্ত চালু করা হোক। কুড়িগ্রাম তুলনামূলকভাবে পিছিয়ে পড়া একটি জনপদ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় এখানকার কৃষকদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ফসল অল্প খরচে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে বিক্রি করা সম্ভব হচ্ছে না। স্বল্প সময় এবং অল্প খরচে ভ্রমণসহ অন্যান্য সুবিধার জন্য আন্ত:নগর ট্রেনটি চিলমারী পর্যন্ত চালু করা হোক।