মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৪৯
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে লকডাউন অমান্য করায় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্করিপোর্ট  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ‘ক‌ঠোর লকডাউন’ অমান্য করায় বরিশালে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা ক‌রে‌ছেন জেলা প্রশাস‌নের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) সকাল থে‌কে ব‌রিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অ‌ভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানাগেছে,জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে করোনা প্রতিরোধে ও নিষেধাজ্ঞা কার্যকরে ৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- জাবেদ হোসেন চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ মুশফিকুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- রয়া ত্রিপুরা। আজ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার।