মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৪৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

দেশে করোনায় টানা ৭ দিন শতাধিক মৃত্যু

ডেস্করিপোর্ট  করোনায় দেশে টানা সাত দিনে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৪ হাজার ৯১২ জন। এর আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ১৩২ জনের।

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৬ হাজার ২১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।