বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সৈন্য অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরাইল

অনলাইন ডেস্ক  সৈন্যদের অদৃশ্য করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরাইল।অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরাইল অনন্য। এবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশটির একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পোলারিস সলিউশনস’ যৌথভাবে নতুন নকশার ক্যামফ্লেজ নেট তৈরি করেছে, যা সৈন্যদের কার্যত অদৃশ্য করে ফেলবে বলে দাবি করা হচ্ছে।

এই ক্যামফ্লেজ নেটটির নাম কিট ৩০০ শিট। এই ক্যামোফ্ল্যাজ নেট মাইক্রো ফাইবার, ধাতু ও পলিমারের সমন্বয়ে গঠিত, ‘থার্মাল ভিজ্যুয়াল ক্যামোফ্ল্যাজ’ বা ‘টিভিসি’ নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।

এই উপাদান দিয়ে তৈরি করার ফলে শুধু মানুষের খালি চোখে নয়, থার্মাল ক্যামেরাগুলোতেও ধরা পড়বে না সেনারা।

এই ক্যামোফ্ল্যাজ নেট যদি কোনো সৈন্য শরীরে জড়িয়ে নেন, তাহলে তাকে পাথর ছাড়া কিছু মনে হবে না। দূর থেকে দূরবীণ নিয়ে লক্ষ্য করলেও ধরা পড়বে না সৈন্যের উপস্থিতি।এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। এমনকি নেটটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে।

এই ক্যামফ্লেজ নেটটির ওজন মাত্র ৫০০ গ্রামের মতো। তাই নেটটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবে সৈন্যরা। তবে ওজনে হালকা এই নেটটি ২২৬ কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ়।

ক্যামফ্লেজ নেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার একপাশ জঙ্গলে এবং অন্যপাশ মরুভূমিতে ব্যবহার করা যাবে।

এ ব্যাপারে পোলারিস সলিউশন জানিয়েছে, গত ৫০ বছরে ক্যামোফ্লেজ নেটের খুব বেশি পরিবর্তন ঘটেনি। তাই এই বিষয়টি নিয়ে কাজ করতে চেয়েছিল তারা।তারা ক্যামোফ্ল্যাজ নেট তৈরির জন্য একেবারে নতুন ধরণের একটি উপাদান আনতে চেয়েছিল। আর সেই ভাবনা থেকেই ‘টিভিসি’র উৎপত্তি।