শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পশু কোরবানি করে বাসায় পৌঁছে দেবে ডিএনসিসি

ডেস্করিপোর্ট  কোরবানির ঈদকে সামনে রেখে ‘ডিজিটাল হাট’ বসাতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-ক্যাব। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিজিটাল গরুর হাটে এবার এক লাখ গরু বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ রবিবার (৪ জুলাই) অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এবার স্টোর পদ্ধতি চালু হয়েছে। গ্রাহক যখন কোরবানির পশু পেয়ে যাবেন, তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রিলিজ হবে। অনলাইনের মাধ্যমে কোরবানির পশু কিনতে পারবেন, বুকিং করে দিলে জবাই দিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এবার ডিএনসিসির ব্যবস্থাপনায় এক হাজার গরু কোরবানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা ডিএনসিসির মাধ্যমে কোরবানি দিতে চান তাদের ১০ জুলাইয়ের মধ্যে অ্যাপসের মাধ্যমে বুকিং দিতে হবে। কোরবানির দিন পশু কোরবানি করে ডিএনসিসির তত্ত্বাবধানে পশুর মাংস বাসায় পৌঁছে দেওয়া হবে।’

তিনি উল্লেখ করেন,‘গতবার ডিজিটাল হাটে তিন সপ্তাহে ২৭ হাজার বিক্রি করতে পেরেছি। এবার এক লাখ বিক্রির টার্গেট। এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না। এছাড়া মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে।