বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

মিয়ানমারে দাঙ্গা, ২৫ জান্তাবিরোধী নিহত

অনলাইন ডেস্ক  মিয়ানমারের সাগেইং অঞ্চলের দীপাইনে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জনকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। শুক্রবারে (২ জুলাই) এ সহিংসতা ঘটে বলে জানা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, দেশটির রাজধানী ন্যাপিডোর প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের সাগাইং অঞ্চলের দেপায়িনে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ সংঘর্ষে নিরাপত্তা বাহিনী অন্তত ২৫ জনকে হত্যা করেছে। তবে এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট জানায়, ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ সেখানে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন নিহত এবং ছয়জন আহত হয়। এর পর নিরাপত্তা বাহিনী গুলি চালালে হামলাকারীরা পিছু হটে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে দেশটি বিশৃঙ্খলায় ডুবে গেছে। প্রায় ৫৩ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটির অনেক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এদিকে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর ওপর আরো নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ জুলাই) মিয়ানমারের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি চারটি কোম্পানিকেও কালো তালিকাভুক্ত করেছে বলে দেশটি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এ কোম্পানিগুলো থেকে মিয়ানমারের সামরিক বাহিনী লাভবান হয়ে আসছে বলে জানিয়েছে ওয়াশিংটন। নতুন এ নিষেধাজ্ঞা দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অভ্যুত্থানকারীদের ওপর চাপ বাড়াবে বলেও মনে করা হচ্ছে।