বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

যে দামে ৪ দাঁতের গরু কিনলেন স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্করিপোর্ট  কোভিড মহামারি সশরীরে হাটে গিয়ে কোরবানির পশু কেনার বিড়ম্বনা থেকে বাঁচাতে গতবারের মতো এবারও ডিজিটাল হাট চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল কোরবানি পশুর হাট (https://digitalhaat.net/) আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

উদ্বোধনের পর ডিজিটাল হাট থেকে কোরবানির পশু কেনেন মন্ত্রী। গরুটি চার দাঁতের ষাড়।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, গতবছরে ডিজিটাল হাটেও সফলতা পেয়েছে। মহামারিকালে এক কোটি পশুর মধ্যে যত বেশি পশু অনলাইনে কেনা যাবে তত বেশি সংক্রমণ মোকাবিলা করা যাবে। ডিজিটালি ক্রয়-বিক্রয় আরো বেশি উৎসাহিত করতে হবে।

গরুরি এক লাখ ৪৮ হাজার টাকা দিয়ে কিনেছেন স্থানীয় সরকারমন্ত্রী।

গরুটি পছন্দ করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি এসময় মন্ত্রীকে বলেন, এটি দেশি গরু, যার লাইভ ওয়েট ৩৫০ কেজি, চার দাঁতের গরু, আশা করি পশুটি আপনার পছন্দ হবে।

‌’এ গরুটি আপনার জন্য রাখা আছে। যদি চান তাহলে বাসায় পৌছে দেব আর যদি চান তাহলে কোরবানি করে বাসা পর্যন্ত পৌছে দিতে পারব।’