বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বন্যা মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং ও নির্দেশনা দিচ্ছি: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ডেস্করিপোর্ট ’বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। স্কুল-কলেজ,হাট-বাজারসহ নদীভাঙ্গন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে আমাদের প্রকৌশলীরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে সার্বক্ষণিক মনিটরিং করছি এবং অনলাইনে নির্দেশনা দিচ্ছি। ‘

আজ রবিবার (৪জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের নিজ অফিস কক্ষে এক জরুরী বৈঠকশেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক,এমপি আরও জানান, ‘ অনিয়ম রোধে জরুরী বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করছেন।’

এদিকে, জলাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্য (নারায়নগঞ্জ-৪) শামীম ওসমান মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ DND প্রকল্পাধীন এলাকার বাইরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া খনন করা খালে ময়লা ফেলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এখন আবাসিক হলেও অতীতে সেচ সম্প্রসারণ এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো। ‘

প্রসঙ্গত, বিদ্যমান সমস্যা সরাসরি জানতে আগামী রবিবার নারায়ণগঞ্জের DND প্রকল্পাধীন এলাকা পরিদর্শনে যাবার সম্ভাব্যতা জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি।