বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়লো

ডেস্করিপোর্ট  দেশে করোনাভাইরাসের উর্ধ্বগতি না কমায় চলমান কঠোর বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হয়েছে। চলবে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত।

সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আজ সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেনায় চআগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

এর আগে, গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এ সময়ে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

চলমান কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আজ সোমবার (৫ জুলাই) রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল। সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও ফার্মগেট ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় আজ সড়কে মানুষের চলাচল বেশি। পাশাপাশি বেড়েছে রিকশাসহ ব্যক্তিগত যানবাহনের সংখ্যা।