বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:২৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সর্বনিম্ন বয়সসীমা ৩৫ রেখে চালু হচ্ছে করোনা টিকার নিবন্ধন

ডেস্করিপোর্ট  দেশে শিগগিরই মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে এমনই তথ্য জানিয়েছেন তিনি বলেন, ‌‘এ দফায় ৩৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন।’

মহাপরিচালক বলেন, ‘বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।’

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের টিকাবিষয়ক তথ্য বলছে, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে।