ডেস্করিপোর্ট আজ থেকে প্রতিদিন পাঁচ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষকে খাবার দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহামারি করোনা সংক্রমন রোধে চলমান লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডিএমপির এমন উদ্যোগ বলে জানিয়েছেন ডিএমপির গণযোগাযোগ শাখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০টি থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে। করোনা মোকাবিলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে আরও বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন উদ্যোগ।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হয়েছে। চলবে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।