বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

জাপানে ভূমিধসে নিখোঁজ বেড়ে ৮০, নিহত ৩

অনলাইন ডেস্ক  জাপানের মধ্যাঞ্চলীয় শহর আতামিতে প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধসে এখন পর্যন্ত ৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া এখনো অন্তত ৮০ জন নিখোঁজ আছেন। আজ সোমবার (৫ জুলাই) শহরের মেয়র সাকায়ে সাইতোর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত শনিবার হওয়া এই ভূমিধসে শিজুওকা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আতামি শহরে ভূমিধসে একাধিক বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ভেসে যেতে দেখা গেছে।

রাজধানী টোকিও থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে সমুদ্র উপকূলবর্তী শহরটির প্রশাসনের মুখপাত্র হিরোকি ওনুমা জানান, শনিবার ঘটনার পর নিখোঁজের সংখ্যা প্রথমে ২০ জন বলা হলেও রবিবার কর্মকর্তারা পরিবারের সদস্য ও বন্ধুদের ফোন কলের সূত্র ধরে অনুসন্ধান শুরু করলে সংখ্যাটি অনেক বেড়ে যায়।

রবিবার প্রথম দিকে ধারণা করা হয়েছিল ১১৩ জন নিখোঁজ আছেন জানিয়ে তিনি বলেন, তবে সোমবার নিশ্চিত হওয়া গেছে যে এখনো ৮০ জন নিখোঁজ আছেন।

স্থানীয় এনএইচকে টেলিভিশনকে শহরটির এক বাসিন্দা জানান, তার মাকে এখনো খুঁজে পাননি। কখনো কল্পনাও করেননি যে এমন দুর্যোগ দেখতে হতে পারে।

৭৫ বছর বয়সী অপর এক ব্যক্তি এই দুর্যোগকে ‘নারকীয়’ উল্লেখ করেছেন। জানান, তার পাশের বাড়িতে এক তরুণ দম্পতি ছিল। কিন্তু ভূমিধসের পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।