বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৪০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কলকাতায় বিজেপির শতাধিক নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক  পশ্চিমবঙ্গের কলকাতায় করোনার ভুয়া ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নারী রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুয়া টিকাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সোমবার কলকাতা পৌরসভা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।
অভিযান ঘিরে অশান্তির আশঙ্কায় পৌরসভার চারপাশ ব্যারিকেড দিয়েছে পুলিশ।

সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পুলিশের।

এরপর একটি বাস এনে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকর্মীদের। গ্রেফতার করা হয় বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে।

সুবোধ মল্লিক স্কয়ারের কাছে মিছিল আটকানোর জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ।

এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২০ জন বিজেপি নেতাকর্মীকে। তাদের মধ্যে দুই নারী মোর্চা সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।