শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে ত্রাণ নিয়ে অসহায় ও দুস্থদের পাশে বিভাগীয় কমিশনার

শামীম আহমেদ  বরিশালে মানবাধিকার কমিশন এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় আজ ৫ জুলাই সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব টেনিস গ্রান্ডে বরিশালে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

পর্যায় ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস,

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, সবার আগে নেজেকে রক্ষা করতে সকলেই মাক্স ব্যবহার করবেন। মনে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার ঘড়ও সুস্থ থাকবে।

একই সময়ে আপনি দেশেল প্রচলিত আইন মেনে চলবেন। আপনার সচেতনতায় করোনার হাত থেকে রক্ষা করবে। তাই সকলে নিয়মিত মাক্স ব্যবহার করার জন্য জোড় অনুরোধ করেন তিনি।