শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০২
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

২৮ যাত্রী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

অনলাইন ডেস্ক  রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপত্যকায় একটি বিমান ২৮ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ মডেলের বিমানটি উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের বর্তমান অবস্থান জানতে চেষ্টা করে যাচ্ছে রাশিয়ান কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এ জানিয়েছে, ২৮ আরোহী নিয়ে এএন-২৬ মডেলের একটি বিমান নিখোঁজ হয়েছে। নিখোঁজ বিমানটিতে ২২ জন আরোহী সহ ৬ জন ক্রু অবস্থান করছিলেন। বিমানটি যে এলাকা থেকে নিখোঁজ হয়েছে ওই এলাকা প্রচুর মেঘে আচ্ছন্ন রয়েছে।