শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

করোনা নিয়ে গুজব ছড়াবেন না: জয়

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকুন। এসময় করোনা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব বলেন। করোনাভাইরাসের সতর্কতা বিষয়ক এ পোস্টে সজীব ওয়াজেদ জয় স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদিও তুলে ধরেন।

কোনো তথ্য শুনে বিশ্বাস করার আগে যাচাই করুন- উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনের নাম্বারগুলো দেন।

করোনাভাইরাস নিয়ে আতংকিত নয়, সচেতন থাকুন। কোন তথ্য শুনে বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন। গুজবে বিশ্বাস করবেন না, গুজব…

Posted by Sajeeb Wazed on Tuesday, July 6, 2021

সজীব ওয়াজেদ জানিয়েছেন, জাতীয় তথ্য সেবা- ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন- ১৬২৬৩, আইইডিসিআর- ১০৬৫৫। এছাড়া তিনি আরও কিছু হটলাইন নাম্বার ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫ উল্লেখ করেন।