বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

রাশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক  রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী অ্যান-২৬ মডেলের নিখোঁজ উড়োজাহাজটির ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন এবং উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে রাশিয়ার বেশকয়েকটি গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার কামচাটকা উপদ্বীপের উত্তরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। উদ্ধার কর্মীরা বলছে, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই নিহত হয়েছেন।

এদিকে রুশ বার্তাসংস্থা তাসের খবরেও উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয় ওই বিমান সংস্থার প্রধান আলেক্সি খ্রাবরভ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘উড়োজাহাজটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্তকারীরা কাজ শুরু করেছেন।’

রুশ কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়া বিমানটি উদ্ধারে কমপক্ষে দুটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই উড়োজাহাজটির অবতরণের কথা ছিল। পালানার স্থানীয় প্রশাসনের প্রধান ওলগা মখিরিভাও ওই উড়োজাহাজে ছিলেন।