শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন এই অভিনেতা। এর পর তার করোনা পরীক্ষা করানো হলে মঙ্গলবার সেই রিপোর্ট পজিটিভ আসে।

তৌসিফের স্ত্রী জারা মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

জারা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‌‘সবাইকে জানাতে চাচ্ছি যে, তৌসিফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অনুগ্রহ করে সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।’

বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এ অভিনেতা।