বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আর্জেন্টিনা সমর্থককে বেদম পেটালেন ব্রাজিলভক্তরা

ডেস্করিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার তিন সমর্থককে বেদম পিটুনি দিয়েছে ব্রাজিল সমর্থকরা।

মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। জেলা সদর হাসপাতালে এনে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

একই দিনে একই এলাকার নওয়াব মিয়া (৬০) নামে এক ব্রাজিল সমর্থককে পিটুনির জেরে আর্জেন্টিনা সমর্থকদের উপর পাল্টা আক্রমণ করা হয় বলে জানা গেছে।

ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেধে ব্রাজিল সমর্থক নওয়াব মিয়াকে মারধর করে আর্জেন্টিনা সমর্থকরা।

আহত নওয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে ইতোমধ্যে। এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় নওয়াব মিয়া আহত হয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

আহত নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে আমার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মো. জীবন মিয়া, মৃত রেনু মিয়ার ছেলে আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে দামচাইল বাজারে একা পেয়ে মারধোর করেন। মারধরের পর সবাই পালিয়েছে।

এদিকে তিন আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে আহত করার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।