মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীসহ ৯ কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে যাচ্ছে বুধবার (৭ জুন)। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। ইতোমধ্যে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণসহ অন্তত নয়জন মন্ত্রী। এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। এছাড়া এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, জল শক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া, পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল।

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভার রদবদলে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আজ সন্ধে ৬টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।