সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

করোনার ভ্যাকসিন নিলেন সু চি

অনলাইন ডেস্ক  মিয়ানমারের জান্তা সরকারের হাতে আটক ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি করোনাভাইরাস ভ্যাকসিনের দুই ডোজই গ্রহণ করেছেন। তার আইনজীবি ভ্যাকসিন নেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে মিয়ানমারে। দেশটির সঙ্গে সীমান্ত থাকায় চীনেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। মিয়ানমারের বর্তমান জনসংখ্যা ৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশটিতে।

গত ১ ফ্রেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা সরকার ক্ষমতা দখলের এক সপ্তাহ পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদে নামে সাধারণ মানুষ। সেখানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছে।

এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও রাজপথে নেমেছিলেন। ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যেই করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে পড়েছে।

তবে ৭৬ বছর বয়সী সু চি কবে, কোথায় ভ্যাকসিন নিয়েছেন বা তাকে কোন ভ্যাকসিন দেয়া হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এছাড়া জান্তা সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।