শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে মটর ড্রাইভিং কোর্সের সমাপনী ও বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) কতৃক পরিচালিত মটর ড্রাইভিং কোর্সের ৯ম ও ১০ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও বিদেশগামী কর্মীদের তিন দিন ব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১ টায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্রর সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ, প্রকৌশলী মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর উপাধ্যক্ষ ওহেদ মোরল,কম্পিউটার ইন্সট্রাক্টর হাবিবুল্লাহ বিল্বব,

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক আবদুল রাজ্জাক সহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক শিক্ষক বৃন্দ।

অতিথিরা আলোচনায় মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল।

অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক চলমান ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা করেন এবং লিফলেট বিতরণ করেন।