মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:১৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

দেশে ১ সপ্তাহে করোনায় মৃত্যু হাজারেরও বেশি

ডেস্করিপোর্ট  দেশে করোনায় মৃত্যুর লাগাম যেনো থামছেই না। গত ২৪ ঘণ্টায় একদিনে ২০১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এদিকে জুলাই মাসের প্রথম সপ্তাহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৯০-এ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, করনোয় ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পঞ্চাশোর্ধদের আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। এর আগে ঢাকা বিভাগের মৃত্যুর সংখ্যা বেশি থাকত। কিন্তু গত কিছুদিন ধরে রাজশাহী ও খুলনা বিভাগে মৃত্যুর হার স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ার কারণে স্বাস্থ্য অধিদফতর আশঙ্কা করছে, সংক্রমণ যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে এপ্রিল ও জুন মাসের চেয়ে জুলাইয়ে এ সংখ্যা আরও ছাড়িয়ে যাবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বুধবার পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৫৯৩ জনে। এছাড়া এসময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ১১ হাজার ৫৬৮ জনে।