মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

কুষ্টিয়ায় করোনায় চার ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় বুধবার (৭ জুন) চার ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। পিতা হাজী আব্দুল আজিজ (৮৫) হাসপাতালে ও পুত্র মতিয়ার রহমান (৫২) স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সোয়া ১ টারদিকে মারা যান। এদিকে শহরের বেসরকারী ক্লিনিক তোফাজ্জুল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্ত মতিয়ার রহমান একই দিন বিকাল ৫ টারদিকে মারা যান। ক্লিনিকে চিকিৎসার এক পর্যায়ে মতিয়ার রহমান করোনা নেগেটিভ হলেও হঠাৎ শারিরিক অবনতিতে তিনি মারা যান। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে কুষ্টিয়াতে করোনায় মারা গেছে ৮৮ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত মারা গেছে ২৯২ জন। করোনার ভয়াল তান্ডবে কুষ্টিয়ায় জেলায় যেন থামছে না মৃত্যূ মিছিল।