মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ঈদুল আজহায় ওমানে লকডাউন

অনলাইন ডেস্ক  করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদুল আজহা কেন্দ্র করে দেশব্যাপী লকডাউন দিয়েছে ওমান। এ সময়ের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, মানুষ এবং যান চলাচল বিকাল ৫টা থেকে রাত ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়, ১৬ জুলাই থেকে এ লকডাউন ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। এ নিষাধাজ্ঞা কার্যকর থাকবে ঈদুল আজহা চলাকালেও।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিল ওমানের কর্তৃপক্ষ।

ঈদুল আজহার নামাজ, কোরবানির পশুর হাট এবং সব ধরনের গণজমায়েত লকডাউনের সময় নিষিদ্ধ করা হয়েছে। পারিবারিক সম্মিলন, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সম্মিলিত উৎসব উদযাপনও নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

তবে করোনার প্রকোপ কম থাকায় মুসান্দাম গভর্নোরেটে বাণিজ্যিক কার্যক্রম, মানুষের চলাচল এবং গাড়ি চলবে।

এদিকে দেশটি মিসরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, তিউনিসিয়া, লিবিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রুনাইয়ের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব দেশের যাত্রীরা ৯ জুলাই থেকে নতুন নির্দেশনা দেওয়া পর্যন্ত ওমানে ঢুকতে পারবেন না।