মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অক্সিজেন ও শয্যা বাড়ানোর নির্দেশ

ডেস্করিপোর্ট  দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

ড. আহমদ কায়কাউস বলেন, ‌যাদের শরীরে করোনার উপসর্গ আছে তাদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করতে হবে।

এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।