বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ডেস্করিপোর্ট  বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন এপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে অবরোধ চলছে।

শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না শ্রমিকরা। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না। এ কারণে তারা মহাসড়কে নেমেছেন

হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‌‘সকালে হঠাৎ করে পোশাকশ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ শুরু করলে যানজট তৈরি হয়। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।’

দাবি আদায় না হলে সড়ক না ছাড়ার ঘোষণা দেন বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।