বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে থালা হাতে রাস্তায় ব্যবসায়ীরা!

ডেস্করিপোর্ট  লকডাউন প্রত্যাহার করে ঈদের আগে ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে থালা হাতে রাস্তায় বিক্ষোভ করেছেন রাজশাহীর ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা।

রাজশাহী ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে, থালা হাতে করে ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে নে’ ইত্যাদি স্লোগানে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ আন্দোলন কর্মসূচিতে সাহেববাজার কাপড়পট্টির ব্যবসায়ীরাও অংশ নেন।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, গত লকডাউনের সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা পাননি। পেয়েছেন হাতেগোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানা সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মতো ব্যবসা করতে চান।

বিক্ষোভে অংশ নেন- রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সজল ইসলাম, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপস, আরডিএ মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন আলী প্রমুখ।