বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে আটক ৯, মামলা ২৫

শামীম আহমেদ  দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ লকডাউন ঘোষণা করেন সরকার।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীতে দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাইনের অষ্টম দিনে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯ ব্যক্তিকে আটক করা হয় এবং ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর সদর রোড, চক বাজার রোডে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর।

পোর্ট রোড, বান্দ রোড, মেডিকেল মোড়সহ অন্যান্য এলাকায় অভিযান ১ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।

এদিকে আমতলার মোড়, বাংলা বাজার, রুপাতলী এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮৫০০ টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের একটি টিম ও স্কাউটের সদস্যরা সহযোগীতা করেন।