বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীদের শেবাচিম হাসপাতালে যেতে নিষেধাজ্ঞা!

ডেস্করিপোর্ট  মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস।

তিনি জানান, করোনা সংক্রমণ বরিশালজুড়ে দিন দিন বেড়েছেই চলছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সব দিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছেন, যেমন সাধারণ জখম, সর্দি বা কাশির রোগী, অর্থাৎ যেসব চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব, সেসব রোগীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাসুদেব কুমার দাস আরও বলেন, এমনিতেই শেবাচিম হাসপাতালের আন্তঃবিভাগের প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকেন। এ ছাড়া বহিঃবিভাগে রোগী সংখ্যা তো এমনিতেই অনেক। এর মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ রোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হয়। যেসব রোগীর চিকিৎসা জেলা বা উপজেলা হাসপাতালে সম্ভব তারাও ভিড় করছেন এ হাসপাতালে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিভাগের সব জেলা সিভিল সার্জন, সব জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তাদের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।