শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখানে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মোঃ রুবেল (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুলাই) দুপুরে দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের একটি ভাড়–া বাসায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ রুবেল উপজেলার চরখলিফা ইউনিয়নের সরদার আলী বেপারী বাড়ীর মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে। সে পেশায় একজন স্টুডিও ব্যবসায়ী।

স্থানীয়রা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ভাড়া বাসায় ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলেন রুবেল। এ সময় অসাবধানতাবসত মেশিন থেকে তার বের হয়ে স্পর্শ লেগে বিদ্যূৎস্পৃষ্ট হন সে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

দৌলতখান থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।