শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

গেটে তালা দিয়ে রাখায় শ্রমিকরা বের হতে পারেনি

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লেগে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা দিয়ে রাখায় শ্রমিকরা বের হতে পারেনি। ফলে দগ্ধ হয়ে ভবনের ফ্লোরেই তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় আগুন লাগার পর নিয়োজিত কর্মীরা ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা বদ্ধ করে রাখে। আগুন সহজেই নিয়ন্ত্রণে আসবে মনে করে শ্রমিকদের বের হতে দেওয়া হয়নি। ভবন থেকে বের হওয়ার বিকল্প সিঁড়ি কিংবা দরজা ছিল না। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশই শিশু-কিশোর ছিল। আগুন নিভানোর কোন ব্যবস্থা নেই। অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার ছিল না।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাঁচ ও ছয় তলায় আগুন ড্যাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।