বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৮৪ রোগী। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষ ২২ রোগী। শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে চারজনের করোনা ছিলো পজেটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজেটিভসহ মারা যায় আট রোগী।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩ দশমিক ৯৫ ভাগ। সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩ দশমিক ৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।

গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের।