শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

কুমারখালী থানা পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ খাইরুল আলম।

শনিবার (১০ জুলাই) দুপুর সোয়া ১ টায় পুলিশ সুপার কুষ্টিয়া কুমারখালী থানা আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শন কালে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক লোকদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের বিট অফিসারদের বিট ভিত্তিক লকডাউন কার্যক্রম করার জন্য অধিক গুরুত্ব আরোপ করেন এবং আইজিপির ৫টি নির্দেশনা প্রতিপালন করে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করার জন্য বলেন।


পুলিশ সুপার এ সময় থানা,ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার এ সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মুজিব বর্ষে মানবিক আচরণ করে অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন কোভিড ১৯ পরিস্থিতিতে নিজেদের স্বাস্থ্যবিধি সঠিক নিয়মে প্রতিপালন করে চলমান লকডাউন বাস্তবায়ন করে যেতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোঃ কামরুজ্জামান তালুকদার, অফিসার ইন চার্জ কুমারখালী থানা, ইন্সপেক্টর তদন্ত কুমারখালী থানা ও কুমারখালী থানার সকল অফিসার ও ফোর্স।