শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:০৭
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

মুলাদীতে ৩০০ অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালের মুলাদীতে ৩০০ অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ই জুলাই) ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক বি্রগেড এর অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গল এর সদস্যবৃন্দ গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী যে কোন দূযোগ মোকাবেলায় সরকারের আহব্বানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। বর্তমানে করোনা পরিস্থিতিও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরণের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলছে।

এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছ।

সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাধেঁ কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।এছাড়াও জনগনের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে।