শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:০৩
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

নারায়নগঞ্জে অগ্নিকান্ডে নিহত শ্রমিকদের আর্থিক ক্ষতি পূরণের দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ  নারায়নগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের হত্যার দায়ে মালিক সহ সকল সংশ্লিষ্টদের গ্রেফতার করা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া সহ আহত শ্রমিকদের সু-চিকিৎসার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কপ,শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ও ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

video link : https://youtu.be/bJHChaSTCyI

আজ শনিবার (১০ই) জুলাই সকাল ১১ টায় নগরী সদররোডে এ কর্মসূচি পালিত হয়। সামাজতান্ত্রিক দল (বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক) ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, লঞ্চ লেবার এসোসিয়েশন সভাপতি মাস্টার আবুল হাসেম,দুলাল মল্লিক,জেসনা বেগম প্রমুখ।