শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃঞ্চ গ্রামে পুকুরের পানিতে ডুবে মিরাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরাজের বয়স দুই বছর। সে ওই গ্রামের হারুন মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে খেলতে খেলতে সকলের অজান্তে শিশুটি বাড়ীর পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষন পর শিশুটির পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ীর লোকজন পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করে।

পুকুরের পানিতে ডুবে শিশু মিরাজের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন।