বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ঝালকাঠিতে ষাটোর্ধ বিধবা জবেদার ঘরে খাদ্র সামগ্রী নিয়ে ইউএনও সাবেকুন্নাহার

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন উদচড়া গ্রামের মৃত নেছার উদ্দীনের স্ত্রী ষাটোর্ধ বয়সি অসহায় জবেদা খাতুনের পাশে দাড়ালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন্নাহার। মানুষের কাছে হাত পেতে সামন্য কিছু অর্থ সংগ্রহ করে প্রতিদিন নিজের পেট চালাতেন। বর্তমানে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে ঘরের বাহিরে বের হতে না পেরে খাদ্য সংকটে ছিলেন বিধবা জবেদা খাতুন । শুধু খাদ্য সংকটই নয় মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মত অধিকাংশ চাহিদা থেকেই বঞ্চিত এই বিধবা বৃদ্ধা নারী।

গত ৮জুলাই স্থানীয় সাংবাদিক মো: ইমাম হোসেনের মাধ্যমে জবেদা খাতুনের অসহায় জীবন-যাপনের বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে আজ ১০জুলাই সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন্নাহার খাদ্য সামগ্রী নিয়ে জবেদা খাতুনের বাড়ি উপস্থিত হয়ে তাকে খাদ্য সহায়তা করেন। একই সাথে জবেদা খাতুনের জড়াজীর্ন ভাঙ্গা ঘর পরির্দশন পূর্বক তাকে সরকারি ঘর এবং ব্যক্তিগত ভাবে নিজ খরচে জবেদা খাতুনের চোখের চিকিৎসা করাবেন বলে আশ্বাষ দেন।

এ বিষয় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন্নাহার জানান, ৮ জুলাই বৃদ্ধার মুঠোফোন থেকে আমার ফোনে একটি কল আসে। আমি ফোন রিসিভ করতেই বৃদ্ধা আমার কাছে খাদ্য সহায়তা চান । আমি বিষয়টি আমলে নিয়ে আজ খাদ্য নিয়ে আমি নিজে তার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী তার হাতে তুলে দেই। এ সময় তিনি তার ঘরের কথা এবং তার চোখে দেখতে সমস্যা হয় বলে জানালে তাকে একটি নতুন ঘর ও একই সাথে তার চোখের চিকিৎসার জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিভাবে সহায়তা করা হবে।