শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:০০
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বানিয়াচংয়ে লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে সারাদেশের ন্যায় কঠোর লকডাউন চলছে। অনুমতিহীন ব্যাবসায়ী,পরিবহন চালক ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

১০জুলাই শনিবার দিনব্যাপি বিভিন্ন বাজার হাটে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮ এর ২৫(২)এবং দন্ড বিধি,১৮৬০ এর ১৮৮ ধারায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে ১০ জুলাইয়ের অভিযানে ১৮ মামলায় ১৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ রানা‘র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।এসময় লেঃ কর্ণেল রাজীব ও ক্যাপ্টেন আলআমিন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে এ সময় ব্যাবসায়ী ও সাধারন জনগনকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া ও মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।