রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অপরিসীম ভালোবাসার ফুল হয়ে ফুটিয়েছে একটি ট্রফি

স্পোর্টস ডেস্ক  অসংখ্য অর্জনের ভীড়ে এই একটা ট্রফির প্রশ্নে লিওনেল মেসির মুখ মলিন হয়ে ওঠে। নির্ঘুম কত সহস্র রজনী কাটিয়েছেন কে জানে! ৫ বার ট্রফির কাছে গিয়ে খালি হাতে ফিরেছেন। সর্বশ্রেষ্ঠ ফুটবলারের তকমাটা মুহুর্তের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। লিওনেল মেসির জন্য একটা ট্রফি কতোটা অধরা ছিল এতকাল!

অবশেষে অনন্ত অপেক্ষা ফুরোলো। পুড়ে পুড়ে আর্জেন্টাইনদের স্বপ্ন পূর্ণ হলো। লিওনেল মেসির হাত ধরে পড়ন্ত বেলায় এলো বহুল কাঙ্খিত সেই ট্রফি।

ম্যাচের শেষ বাঁশিটা বাজতে না বাজতেই কান্নায় ভেঙে পড়েন মেসি। চোখে জল সতীর্থদের, এমনকি কোচেরও।

এবারের কোপা আমেরিকা জেতার জন্য কম করেন নি মেসি। এবার নয়তো কখনোই নয়, এমন একটা সমীকরণ ছিল তার সামনে। ৩৪-এ পা দিয়েছেন কিছুদিন আগে। আরেকটা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে তার পা পড়বে কিনা বলা মুশকিল। লিওনেল মেসি তাই প্রাণপনে লড়েছেন। শুরু থেকে শেষ, লড়ে গেছেন। কখনো রক্তাক্ত পায়ে, কখনো খুঁড়িয়ে-ইনজুরি নিয়ে, হাল ছাড়েন নি কেবল। গোল করেছেন, গোল করিয়েছেন। আসরের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ গোলের যোগানদাতা, আসরের সেরা প্লেয়ার, সবই যে তিনি! মেসি কতোটা চেয়েছিলেন একটা ট্রফি জিততে তার প্রমাণ এসব চিত্র।

তার সতীর্থরাও কম যান নি। বছরখানেক আগে কোচ লিওনেল স্ক্যালোনি বলেছিলেন, আমরা জিততে চাই শুধুমাত্র মেসির জন্য। সতীর্থ পারেদেস, দি মারিয়া, অ্যাগুয়েরো হয়ে ক’দিন আগে অভিষেক হওয়া এমি মার্টিনেজ পর্যন্ত বলেছিলেন, মেসির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। অধিনায়কের প্রতি সতীর্থদের অপরিসীম ভালোবাসা ফুল হয়ে ফুটিয়েছে একটি ট্রফি।

তাই তো ম্যাচশেষে সবাই ছুটে গেছেন তার কাছে। অশ্রুসজল কোচ জড়িয়ে রেখেছেন দীর্ঘসময়। সতীর্থরা আকাশে ছুঁড়ে লিওনেল মেসিকে যেন বলে দিতে চাইলেন, তুমি আমাদের কাছে আকাশসমান মহান।