রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ব্রাজিলের হারে কক্সবাজারের রামুতে ভক্তের বিষপান!

ডেস্করিপোর্ট  ব্রাজিলের হার সইতে না পেরে মো. কামাল নামের দলের এক ভক্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে । রবিবার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ব্রাজিল এক গোলে হারের পর কক্সবাজারের রামুতে এ আত্মহনন চেষ্টার ঘটনা ঘটে।

বিষপান করা মো. কামাল (২০) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে। স্থানীয় আবুল কাসেম জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনার কাছে এক গোলে ব্রাজিলের হারের পর কামাল মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপান করা কামাল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শুনেছি তিনি ব্রাজিলের সমর্থক এবং ব্রাজিল হেরে যাওয়ায় বিষপান করেছে।

বিষয়টি এলাকায় হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকে একে কোন দলকে সমর্থনের নামে পাগলামি বলে মন্তব্য করেন। তাদের মতে, ব্রাজিল-আর্জেন্টিনার জন্য মরলে তাদের লাভ ক্ষতি কি? তবে, ক্ষতিটা যে মরে তার পরিবারেরই। খেলায় দল সমর্থন করা ভালো তবে এসব পাগলামি করা ভালো নয়, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।